Blog

কিভাবে আপনি প্রি রেকর্ডেড ভিডিও/ ভিডিও টিউটোরিয়াল থেকে সবচেয়ে কার্যকরীভাবে এবং স্বল্পতম সময়ে শিখতে পারবেন?

Uncategorized

কিভাবে আপনি প্রি রেকর্ডেড ভিডিও/ ভিডিও টিউটোরিয়াল থেকে সবচেয়ে কার্যকরীভাবে এবং স্বল্পতম সময়ে শিখতে পারবেন?

Share with:


আমেরিকান অ্যাসোসিয়েশন ফর এডুকেশন রিসার্চের রিভিউ জার্নাল অফ এডুকেশনাল রিসার্চে প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী প্রি রেকর্ডেড ভিডিওগুলি জ্ঞান আহরণের চেয়ে দক্ষতা অর্জনের ক্ষেত্রে বেশি কার্যকর। এক্ষেত্রে তারা মোট 7776 জন ছাত্রকে স্টাডি করেছিল। (Ref: https://journals.sagepub.com/stoken/default+domain/XK5QXBX6TVJFARNHFBZC/full)

এখন প্রশ্ন হলো, কিভাবে আপনি কি প্রি রেকর্ডেড ভিডিও/ ভিডিও টিউটোরিয়াল  থেকে সবচেয়ে কার্যকরীভাবে এবং স্বল্পতম সময়ে শিখতে পারবেন?

আমি এখানে ধাপে ধাপে কার্যকরী প্রক্রিয়াগুলো লেখার চেষ্টা করছি।

কোন একটি বিষয়ে pre-recorded ভিডিও দেখতে শুরু করার আগে আপনাকে যেটা করতে হবে একটি নোটবুক অথবা খাতা এবং একটি কলম এবং একটি মার্কার নিতে হবে। এরপর একটি শান্ত এবং নিরিবিলি জায়গায় বসতে হবে। আপনার মনোযোগ নষ্ট করে এমন কোন ডিভাইস বা অবজেক্ট আপনার কাছাকাছি রাখবেন না। ল্যাপটপ বা ডেস্কটপ এ যদি আপনি ভিডিও দেখেন তাহলে মোবাইল ফোনটি দূরে রাখবেন। আর যদি মোবাইল ফোনে ভিডিওটি দেখেন তাহলে মোবাইলের সাইলেন্ট মুডে ব্যবহার করবেন এবং সব ধরনের নোটিফিকেশন বন্ধ রাখবেন।

নিচের কয়েকটি বিষয় খুব মনোযোগ সহকারে বুঝতে হবে।

১. ভিডিওটি কি সম্পর্কে এটি বোঝা:

ভিডিওটি দেখা শুরু করার আগে, ভিডিও কি সম্পর্কে তা জেনে নেয়া ভালো। ভিডিওর শিরোনাম/ নাম দেখেই আপনি হয়তবা এর বিষয় সম্পর্কে ভালো ধারণা পেতে পারেন। সে ক্ষেত্রে আপনি কি বিষয়ে আরো শিখতে চলেছেন তা বোঝা যায়।

২. মুল বিষয়গুলো সনাক্ত করা:

ভিডিও দেখার শুরু থেকেই আপনাকে মূল ধারণা বা তথ্যগুলো শনাক্ত করতে হবে। সে ক্ষেত্রে ভিডিওটিতে পাওয়া মুল শব্দগুলো নোটবুকে নোট করতে হবে। এই তথ্যগুলো দ্রুত মনে রাখার জন্য এটি শুধুমাত্র আপনার জন্য একটি রেফারেন্স হবেনা ভিডিও শেষে প্রাপ্ত তথ্য গুলো একসাথে যুক্ত করতেও সাহায্য করবে।

৩. থামুন, রিওয়াইন্ড করে আবার দেখুন, প্রয়োজনে বারবার দেখুন:

ভিডিও টিউটোরিয়ালের সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে আপনি কোন একটা বিষয় বুঝতে পারলেন না তখন আপনি ভিডিওটি আবার দেখতে পারছেন। যখন কোন বিষয়ে নিয়ে সন্দেহ থাকে তখন ভিডিওটি থামান। এখন ভিডিওটি আবার এগিয়ে দিয়ে আবার দেখুন। এভাবে যেই বিষয়টা আপনি বুঝতে পারেননি সেটি বারবার দেখুন। এই পুরো প্রক্রিয়ার প্রাথমিক উদ্দেশ্য হলো আপনি নিশ্চিত হতে পারবেন আপনি আসলে কিছু মিস করছেন কিনা!

৪. খুব দ্রুত যাবেন না:

বেশিরভাগ লোকই একসাথে ঘন্টার পর ঘন্টা ভিডিও টিউটোরিয়াল দেখেন দেখেন কিন্তু দীর্ঘ মেয়াদে আসলে কিছুই মনে রাখতে পারেন না। একসাথে কখনোই 40 মিনিটের উপরে ভিডিও দেখবেন না। 40 মিনিট পর একটা ব্রেক দিন তারপর আবার শুরু করুন।

৫. আপনাকে ভিডিওগুলো স্টাডি করতে হবে। এটা টিভি দেখার মত নয়। প্রতিটা ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখতে হবে।

৬. প্রতিটা ভিডিও ন্যূনতম তিন বার করে সম্পূর্ণ দেখতে হবে।

উপরের পদ্ধতিটি ব্যবহার করে আপনি যেকোন ভিডিও থেকে স্বল্পতম সময়ে কার্যকরীভাবে কোন কিছু শিখতে পারবেন।

.

Ariful Islam (25.01.2022)

Share with:


Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare